
দুবাইঃ আফ্রিকায় বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা Dogs 4 Wildlife কে সহায়তা দিবে এমিরেটসের পন্য পরিবহণ শাখা এমিরেটস স্কাইকার্গো। এই উদ্যোগের আওতায় বিশেষভাবে প্রশিক্ষিত অ্যান্টি-পোচিং কুকুর পরিবহণের দায়িত্ব নিচ্ছে এয়ারলাইনটি।প্রথম ধাপে বেলজিয়ান ম্যালিনোইস জাতের দুটি ট্র্যাকিং কুকুরÍভেগা ও কুদাÍযুক্তরাজ্য থেকে দুবাই হয়ে চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে পৌঁছবে। মানষের শরীরের ঘ্রান শনাক্তকরণে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর দুটি জিম্বাবুয়ের মাতুসাডোনা ন্যাশনাল পার্কের কনজারভেশন কে-৯ ইউনিটে যোগ দেবে এবং বনরক্ষীদের শিকারি শনাক্ত ও প্রতিরোধে সহায়তা করবে।এমিরেটস স্কাইকার্গো তার বৈশ্বিক নেটওয়ার্কজুড়ে জীবন্ত প্রাণী পরিবহণের ক্ষেত্রে প্রাণীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে কাজ করে আসছে। অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের বিরুদ্ধে এমিরেটসের অবস্থান অত্যন্ত কঠোর। এয়ারলাইনটি শিকার করা প্রাণীর ট্রফি পরিবহনের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।বন্যপ্রাণী সংরক্ষণে নিজেদের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে এমিরেটস ইতোমধ্যে তাদের ৪৬ হাজারেরও বেশি কর্মীকে সম্ভাব্য বন্যপ্রাণী পাচার কার্যক্রম শনাক্ত ও রিপোর্ট করার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এ ক্ষেত্রে সংস্থাটি বিশ্বজুড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংরক্ষণ সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।














