
চট্টগ্রামঃ চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’।বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে ২০-২২ আগস্ট নগরীর ৫ তারকা হোটেল রেডিসন ব্লু-তে এ এক্সপো অনুষ্ঠিত হবে।চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’ সাব-কমিটির আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম বিল্ড এক্সপো-২০২৬ সাব-কমিটির উপদেষ্টা স্থপতি মেহেদী ইফতেখার, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, স্থপতি অনিকেত চৌধুরী, স্থপতি আবদুল্লাহ রুম্মান, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল হক প্রমুখ।এক্সপোতে ঢাকা ও চট্টগ্রামের মোট ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি থাকবে পণ্য প্রদর্শন, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ব্যবসায়িক যোগাযোগ এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার ও আলোচনা।প্রথমবারের মতো আয়োজিত এ এক্সপোতে প্লাটিনাম স্পন্সর বিল্ড বেস্ট।এছাড়া এলিট পেইন্ট, এ অ্যান্ড এইচ গ্যালারি, গ্লোবাল সিটি লিমিটেড, পিটুপিসহ বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে এক্সপো আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ, টেকসই ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে স্থপতি, প্রকৌশলী, নির্মাণসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ অন্ত্যত জরুরি।














