ভারতে চালু হচ্ছে নতুন এয়ারলাইন

মনিটর অনলাইন
Published: November 25, 2026 | 02:48 PM1 min read

ঢাকাঃ ভারতের শহরগুলোর মধ্যে সাশ্রয়ী উড়োজাহাজ যোগাযোগ চালু করতে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন এয়ারলাইন ‘এয়ার ইন্দো’।
আগামী ২০২৭ সালের মে মাসে ফ্লাইট পরিচালনা শুরুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
এয়ারলাইনটি মূলত অন্ধ্রপ্রদেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ছোট শহরে উড়োজাহাজ যোগাযোগ চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তবে ফ্লাইট পরিচালনা শুরুর আগে ভারতের সরকারের প্রয়োজনীয় অনুমোদন পেতে হবে তাদের। এ সংক্রান্ত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
ব্যবসায়ী শ্রীনিবাস চিলুকুরির প্রতিষ্ঠিত এয়ার ইন্দোর লক্ষ্য, যেসব শহরে সরাসরি উড়োজাহাজ যোগাযোগ সীমিত, সেসব রুটে ফ্লাইট চালু করা। প্রাথমিক পর্যায়ে ছোট উড়োজাহাজ দিয়ে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে নতুন এ এয়ারলাইন।
Spread the word










