আয় বাড়লেও মুনাফা কমেছে সিঙ্গাপুর এয়ারলাইনসের

মনিটর অনলাইন
Published: November 14, 2026 | 11:47 AM1 min read

ঢাকাঃ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উড়োজাহাজের জ্বালানি তেলের দাম বেড়েছে গত কয়েক মাসে। এতে আয় বাড়লেও মুনাফা ধরে রাখতে পারছে না সিঙ্গাপুর এয়ারলাইনস (এসআইএ)।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) এয়ারলাইনসটির নিট মুনাফা ৪৩ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ কোটি ৪০ লাখ সিঙ্গাপুরি ডলারে।
সংস্থাটির আর্থিক প্রতিবেদনে বলা হয়, প্রথম ৬ মাসে এসআইএর আয় ১৬.৮ শতাংশ বেড়ে ১ হাজার ১৩০ কোটি ডলারে পৌঁছেছে।
যাত্রী পরিবহন ও আকাশপথে পণ্য পরিবহনের চাহিদা বাড়ায় এ আয় বেড়েছে। তবে জ্বালানি তেলের বাড়তি দাম বড় চাপ তৈরি করেছে মুনাফায়।
প্রতিষ্ঠানটি জানায়, মৌসুমি ভ্রমণের চাহিদা ভালো থাকায় যাত্রী পরিবহন ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে।
Spread the word










