৩২ বছরে পা দিল বাংলাদেশ মনিটর

‘বাংলাদেশ মনিটর’ আজ ১সেপ্টেম্বর বৃহস্পতিবার ৩২ বছরে পদার্পণ করলো। এ উপলক্ষ্যে মনিটর কর্তৃপক্ষ মনিটরের সব পাঠক, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্খী এবং বিভিন্নভাবে যারা মনিটরকে সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে।
দেশের এভিয়েশন ও ট্যুরিজম বিষয়ক ঐতিহ্যবাহী এই পত্রিকা ১৯৯১ সালের ১সেপ্টেম্বর প্রকাশিত হয়। তখন থেকেই এর সম্পাদক হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালন করে যাচ্ছেন কাজী ওয়াহিদুল আলম।
প্রকাশের পর থেকেই নিষ্ঠা ও সততার সাথে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, দর্শনীয় স্থান ও পর্যটন আকর্ষণসমূহ দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার পাশাপাশি এভিয়েশন ও ট্যুরিজম শিল্পের প্রচার, প্রসার ও বিকাশের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখছে বাংলাদেশ মনিটর।
আজ ‘বাংলাদেশ মনিটর’ শুধু একটি পত্রিকা নয়, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশের একটি কণ্ঠস্বর। গত ৩১ বছর ধরে এই প্রতিষ্ঠানটির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে আসেনি এভিয়েশন ও ট্যুরিজম শিল্পের এমন জায়গা নেই বললেই চলে।
দেশে এভিয়েশন ও ট্যুরিজম শিল্পের বিকাশে ভূমিকা রাখতে দীর্ঘ এই পদযাত্রার বিভিন্ন সময়ে সেমিনার, সিম্পোজিয়াম, টকশো, ইভেন্টসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণের মাধ্যমে বিভিন্ন মহলে আলাদা স্থান করে নিয়েছে মনিটর।
বাংলাদেশ মনিটর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নিজ কার্যালয়ে মনিটর পরিবারের সদস্যদের অনাড়ম্বর মিলনমেলা অনুষ্ঠিত হবে।
-B










