চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ

ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বিরূপ আবহাওয়ায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার মোঃ ওমর ফারুক বাংলাদেশ মনিটরকে বলেন, সোমবার (৯ মে) বিকেল ৪টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-৪৩৫) বিরূপ আবহাওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ১ ঘন্টা পর ৫টা ৩৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ও নিরাপদে কক্সবাজার পৌঁছে।।
ফ্লাইটটিতে শিশুসহ ১৬২ জন যাত্রী ছিলেন।
উল্লেখ্য, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে চট্টগ্রামসহ আশপাশের জেলায় দুপুর থেকে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
-B










