১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
A
মনিটর রিপোর্ট
Published: May 27, 2022 | 12:00 AM1 min read

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সব খরচ ও বৈদেশিক মুদ্রাবহন সংক্রান্ত এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একজন হজযাত্রী নির্ধারিত সব খরচ বাদ দিয়ে এক হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ অর্থ সঙ্গে নিতে পারবেন।
এবছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ অংশে সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।
-B
Spread the word










