সৌদি এয়ারলাইন্স'র আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
ঢাকাস্থ সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স কতৃর্পক্ষ ও বাংলাদেশে তাদের নবনিযুক্ত জেনারেল সেলস এজেন্ট ইউনাইটেড লিংক লিমিটেড মঙ্গলবার অভিজাত পাঁচ তারকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তাগন, ট্রাভেল, হজ্ব ও ওমরাহ এজেন্সীর মালিক ও কর্মকর্তাগন ট্রাভেল সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন মিডিয়া প্রতিনিধিগন।
অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার তারিক আলোয়াদী। তিনি তার বক্তব্যে সকল অতিথিগনকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে সৌদি এয়ারলাইন্স সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবনিযুক্ত জিএসএ ইউনাইটেড লিংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসূফ ওয়ালিদ। সৌদি এয়ারলাইন্স এর মত একটি বিশ্বখ্যাত এয়ারলাইন্স এর জিএসএ নির্বাচিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে এই এয়ারলাইনের সেবার মান ও পরিধি আরও বিস্তৃতি করার লক্ষ্যে সর্বতো প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে ঘোষনা প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর সূখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনজাত শেষে সকলে ইফতার আয়োজনে শরীক হন।
-B










