আকাশ পথ নিয়ে ওমানের সিদ্ধান্তে বিপাকে ইসরাইল
দখলদার ইসরাইলের উড়োজাহাজের জন্য আকাশ উন্মুক্ত করতে রাজি হয়নি ওমান। এর মধ্য দিয়ে পরিষ্কার হলো যে, দেশটি ইহুদিবাদী ইসরাইল ইস্যুতে সৌদি আরবের নীতি অন্ধভাবে অনুসরণ করছে না।
বুধবার (১০ আগস্ট) ইসরাইলি গণমাধ্যমের বরাতে জানা যায়, ওমানের সুলতান ইসরাইলি উড়োজাহাজের জন্য তার দেশের আকাশসীমা খুলে দেয়ার পক্ষে মত দেননি।
ওমানের আকাশসীমা ব্যবহার করতে পারলে ইসরাইলি উড়োজাহাজের জন্য দূরপ্রাচ্যের দেশগুলোর দূরত্ব অনেক কমে আসবে।
ওমানের আকাশসীমা খুলে দেয়া ইসরাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে, সৌদি আরবের আকাশসীমা খুলে দেয়ার পরেও ওমানের আকাশ উন্মুক্ত না হলে ভারত মহাসাগরের আকাশে ইসরাইলি উড়োজাহাজের প্রবেশ সহজসাধ্য হচ্ছে না। সেক্ষেত্রে সৌদির আকাশ ব্যবহারের বিশেষ সুবিধা নিতে পারবে না ইসরাইলের ফ্লাইটগুলো।
ওমানের আকাশসীমা খুলে না দিলে ইসরাইলী ফ্লাইটগুলোকে ইয়েমেনের আকাশ পাড়ি দিতে হবে যার আপাতত সম্ভাবনাই নেই।
রিপোর্টে বলা হয়েছে- ইসরাইলের সাথে ওমানের এরইমধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে কিন্তু উড়োজাহাজ যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি।
-B










