রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে মোংলা, চালুর আশা ডিসেম্বরে

দেশের আমদানি-রফাতানি বাণিজ্যের দ্বিতীয় লাইফ লাইন মোংলা বন্দর রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে যাচ্ছে। এজন্য খুলনা-মোংলা রেললাইন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যেই রেললাইন টেলি কমিনিকেশন সিগানালিং ও রূপসা নদীতে সেতু নির্মাণসহ প্রকল্পের সার্বিক কাজ ৯২ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ হলে চলতি বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেল পথের উদ্ধোধন করবেন বলে আশা করছে রেলওয়ে বিভাগ।
এর মধ্যদিয়ে বিশ্বের রেল সংযোগবিহীন একমাত্র আর্ন্তজাতিক সমুদ্র বন্দরের দুর্নাম ঘুচবে মোংলা বন্দরের। ৬৪ দশমিক ৭৫০ কিলোমিটার খুলনা-মোংলা ব্রডগেজ রেললাইন নির্মাণে ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় হবে বলে জানা গেছে।
বাংলাদেশ রেলওয়ে বিভাগের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মোংলা বন্দর দিয়ে আমদানি-রফতানি বাড়াতে খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেললাইন প্রকল্পটি গত ২০১০ সালে ২১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদর পায়। জমি অধিগ্রহণ, রেললাইন ও রেলসেতু নির্মাণসহ সমগ্র প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা। এরপর পাঁচবার সময় বাড়িয়ে সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। একইসঙ্গে ব্যয় বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা। খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৬৪ দশমিক ৭৫০ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ কাজ শেষের মধ্যদিয়ে মোংলা সমুদ্র বন্দরকে বিদ্যমান রেলওয়ে নেটয়ার্কেও সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে।
-B










