আসামে ‘রহস্যময়’ পাথরের পাত্রের সন্ধান

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ৬৫টি বড় আকারের রহস্যময় পাত্রের সন্ধান পেয়েছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রত্নতত্ত্ববিদরা।
অন্তত আড়াই হাজার বছর আগে এসব পাত্র তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বেলে পাথরে তৈরি এসব মাটির পাত্রের আকার বিভিন্ন। কোনো পাত্র দেখতে লম্বাটে ও সিলিন্ডার আকারের, আবার কোনোটি গোলাকার। সব পাত্রই আংশিক বা সম্পূর্ণ পোঁতা অবস্থায় পাওয়া গেছে।
ভারতের নর্থ-ইস্টার্ন হিল বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ববিদ ড. তিলক ঠাকুরিয়া, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ববিদ উত্তম বাথারি এবং অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক নিকোলাস স্কোপালের নেতৃত্বাধীন একটি গবেষক দল সম্প্রতি আসামের চার এলাকায় এসব পাত্রের সন্ধান পান।
ড. ঠাকুরিয়া জানান, প্রতিটি পাত্রের বয়স কমপক্ষে দুই হাজার ৪০০ বা তারও কিছু বেশি। তিনি আরো জানান, মৃতদেহের সৎকারের কাজে ব্যবহার করা হতো এসব পাত্র। অর্থাৎ কেউ মারা গেলে তার লাশ পাত্রে রেখে তা ঢাকনাবন্দী করে মাটিচাপা দেয়া হতো। প্রতিটি পাত্রের গঠন দেখে বোঝা যায়, একসময় এগুলো ঢাকনাবন্দী ছিল।
তবে আসামের যে চার এলাকায় এসব পাত্র পাওয়া গেছে, সেখানে পাত্রের সাথে কোনো ঢাকনা পাওয়া যায়নি। পাত্রের ভেতরে কোনো বস্তুও দেখা যায়নি। পাশাপাশি কারা এগুলো তৈরি করেছিল, সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি এখনো।
-B










