মাঝ আকাশ থেকে হারিয়ে গেল নেপালের প্লেন

নেপালের পোখরা থেকে জমসমের দিকে যাওয়ার সময় দেশটির তারা এয়ারলাইন্সের একটি প্লেন নিখোঁজ হয়েছে। প্লেনে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিল জানা গেছে।
জানা গেছে, সকাল ৯টা ৫৫ মিনিট থেকে প্লেনটির সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। এটি এখন কোথায় আছে তাও বোঝা যাচ্ছে না।
সংবাদমাধ্যম বলছে, রোববার (২৯ মে ) সকালে মাঝ-আকাশে হঠাৎই হারিয়ে যায় নেপালের একটি ফ্লাইট। তারা এয়ারলাইন্সের এই প্লেনটি ১৯ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছ, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্লেনটির ১৯ যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয় ও ২ জন জাপানি নাগরিক। অন্যরা নেপালি নাগরিক। এছাড়া প্লেনটিতে ৩ জন ক্রুও ছিলেন। তবে চারজন ভারতীয় ছাড়া যাত্রীদের বাকি দু’জনকে বিদেশি বললেও তারা আসলে কোন দেশের নাগরিক সেটি এখনও স্পষ্ট নয়।
তারা এয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, পোখরা থেকে ১৯ জন যাত্রী নিয়ে ভ্রমণের সময় ৯এন-এইটি প্লেনটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জমসমের জেলা প্রশাসক নেত্র প্রসাদ শর্মা বলেছেন, ‘প্লেনটিকে মুস্তাং জেলার জমসমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে প্লেনটি ঘুরে যায়। এরপরে প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’
-B










