পাইলট ধর্মঘট : বিশ্বজুড়ে বিপাকে ১ লাখ উড়োজাহাজ যাত্রী

বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতির ডাক দেয় লুফথানসা এয়ারলাইন্সের পাইলটরা। ধর্মঘটের জেরে জার্মান সংস্থার প্রায় ৮০০টির বেশি উড়োজাহাজ বাতিল করা হয়েছে বলে জানা গেছে। আর এর জেরে বিপাকে পড়েছেন সারা বিশ্বে ১ লক্ষের বেশি যাত্রী।
এই ঘটনায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭০০ যাত্রী আটকে পড়েছেন।
লুফথানসার একের পর এক ফ্লাইট বাতিলের ঘটনায় দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
পাইলটদের ধর্মঘটের জেরে জার্মান সংস্থার প্রায় ৮০০টির বেশি বিমান বাতিল করা হয়েছে বলে জানা গেছে। আর এর জেরে বিপাকে পড়েছেন সারা বিশ্বে ১ লক্ষের বেশি যাত্রী।
লুফথানসার বিমান বাতিলের জেরে শুক্রবার দিল্লি বিমানবন্দরে ভয়ানক ছবি ধরা পড়ে। ঘটনায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭০০ যাত্রী আটকে পড়েন। এর মধ্যে সাধারণ যাত্রীদের পাশাপাশি রয়েছেন বেশ কয়েকজন বয়স্ক এবং পড়ুয়া। যাত্রীরা বিকল্প ব্যবস্থার দাবিতে সরব হয়। কেউ কেউ আবার টিকিটের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায় বলে জানিয়েছে বিমানবন্দর পুলিশ।
প্রসঙ্গত, লুফথানসা এয়ারলাইন্স দিল্লি থেকে ফ্রাঙ্কফুর্ট এবং মিউনিখে দু’টি ফ্লাইট চালায়। কিন্তু বেতন বৃদ্ধির দাবিতে পাইলটরা কর্মবিরতির ডাক দেওয়ায়, শুক্রবার ( ২ সেপ্টেম্বর )বাতিল করা হয় ফ্লাইটগুলি। বিমানবন্দর সূত্রে খবর, দিল্লি-ফ্রাঙ্কফুর্ট রুটের বিমানটি ৩০০ জন যাত্রী নিয়ে ২.৫০ মিনিটে ছাড়ার কথা ছিল। দিল্লি-মিউনিখ রুটের অপর বিমানটি ৪০০ জন যাত্রী নিয়ে ছাড়ার কথা ছিল ১.১০ মিনিটে।
ফ্লাইট বাতিলের ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন দুই উড়োজাহাজের যাত্রীরা। বাতিলের কথা বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে আগাম জানানো হয়নি বলে দাবি করেছেন যাত্রীরা। পরে, বিমানবন্দরের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ডিএসপি তনু শর্মা।
-B










