হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর


ঢাকাঃ জার্মানির ব্যাভারিয়া অঞ্চলের নর্ডলিঙ্গেন শহরটি একটি বিশাল উল্কাপাতজনিত গহ্বরের ওপর অবস্থিত।
খ্রিস্টাব্দ ৮৯৮ সালে এই অঞ্চলে প্রথম জনবসতি গড়ে ওঠে। মধ্যযুগে আক্রমণ থেকে রক্ষা পেতে শহরের চারপাশে একটি সুউচ্চ দেয়াল নির্মাণ করা হয়। বর্তমানে জার্মানির অক্ষত মধ্যযুগীয় দেয়ালবেষ্টিত মাত্র ৩টি শহরের একটি হলো এই নর্ডলিঙ্গেন।
বিজ্ঞানীদের মতে, হাজার বছর আগে উল্কাপাতের সময় প্রচণ্ড উত্তাপ ও চাপে সুয়েভাইট নামের এক ধরনের বিশেষ পাথর তৈরি হয়, যা ক্রিস্টাল, কাঁচ এবং ক্ষুদ্র হীরার মিশ্রণে গঠিত। এই সুয়েভাইট পাথর দিয়েই গড়ে তোলা হয়েছিল শহরের ঐতিহাসিক গির্জাটি, যার দেয়ালেই প্রায় ৫ হাজার ক্যারেট হীরা আটকে রয়েছে!
গবেষকদের মতে, পুরো নর্ডলিঙ্গেন শহরজুড়ে প্রায় ৭২ হাজার টন ক্ষুদ্র হীরা গেঁথে বা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে একমাত্র সীমাবদ্ধতা হলো, এই হীরাগুলো আকারে এতটাই ছোট যে বাজারমূল্যের দিক থেকে এগুলোর তেমন কোনও অর্থনৈতিক মূল্য নেই।










