সিলেটে নামতে না পেরে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট
A
মনিটর রিপোর্ট
Published: March 25, 2022 | 12:00 AM1 min read

বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
সিলেটের আকাশে ওড়াওড়ি করে পরে ফ্লাইটটি ঢাকায় ফিরে যায়।
শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ফ্লাইটটি আবার সিলেটে এসে নির্বিঘ্নে অবতরণ করে। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন জানান, বিমানের বিজি ৬০৫ নম্বর ফ্লাইটটি শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেয়। বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বৈরি আবহাওয়ার কারণে অবতরণ করতে পারেনি। পরে সেটি ঢাকায় গিয়ে নিরাপদে অবতরণ করে।
Spread the word










