হজযাত্রীর কোটা ও নিবন্ধনের সময় বাড়লো

মনিটর রিপোর্ট
Published: November 18, 2026 | 02:45 PM1 min read

ঢাকাঃ বাংলাদেশের হজযাত্রীদের কোটা বাড়িয়েছে সৌদি আরব। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজের জন্য এ কোটা বৃদ্ধি করেছে।
বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। গত ১৬ নভেম্বর থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ।
তিনি জানান, বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সব গণমাধ্যমে স্ক্রল আকারে প্রচারের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Spread the word










