যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

মনিটর অনলাইন
Published: October 15, 2026 | 11:31 AM1 min read

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৌক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক ও ১টি শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় এর গায়ে বরফ জমতে শুরু করে। পরিস্থিতি জানিয়ে পাইলট কন্ট্রোল রুমের কাছে নিচে নামার অনুমতি চান।
অনুমতি পাওয়ার পর উড়োজাহাজটি ডানদিকে মোড় নিয়ে দ্রুত নিচে নামতে থাকে। একপর্যায়ে কন্ট্রোল রুমের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি বিধ্বস্ত হয়।
Spread the word










