মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

মনিটর রিপোর্ট
Published: October 03, 2026 | 01:53 PM1 min read

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসাসংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।
সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশ্য করে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার গ্রহণকালে আবেদনকারীর অতীতের যে কোনো অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকেন।
দূতাবাস জোর দিয়ে বলেছে, সাক্ষাৎকার গ্রহণের সময় কোনো বিষয় গোপন না করে কিংবা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। যদি কোনো আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথিপত্র উপস্থাপন করেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা জারি হতে পারে।
Spread the word










