বিমানের যাত্রীদের জন্য যুক্ত হল নতুন র্যাম্প কোচ

ঢাকা: যাত্রীদের বিমানবন্দর থেকে রানওয়েতে পৌঁছে দিতে নতুন অত্যাধুনিক ৫টি র্যাম্প কোচ যুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
জানা যায়, অত্যাধুনিক অটোমেটেড দরজা সম্বলিত, বিলাসবহুল কোচের এসব পরিবহন যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে বিমানবন্দরে যাত্রীদের যাতায়াতে আরামদায়ক অনুভূতি দেবে এসব কোচ।
আরও পড়ুন: চীন ও ভারতকে ভিসা-ফ্রি সুবিধা দিচ্ছে মালয়েশিয়া
এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম মিডিয়াকে বলেন, আমরা প্রথম ধাপে ৫টি র্যাম্প কোচ আনিয়েছি জাপান থেকে। এছাড়াও আরও কিছু কোচ আসবে। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা ও গ্রাউন্ড হ্যান্ডেলিং এর জন্য কর্মীদের শরীরে প্রতিস্থাপনের জন্য ক্যামেরাও আসছে। এছাড়া, আরও কিছু ইক্যুইপমেন্ট শীঘ্রই আসবে। আমাদের লক্ষ্য যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেয়া।
-B










