ঢাকা রিজেন্সি-র ক্রিসমাস ও নিউ ইয়ার-এর আয়োজন
ঢাকা: প্রতি বছরের মতো এবারও বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। দিনটিকে সামনে রেখে থাকছে খাবারের নানা আয়োজন। এছাড়া শিশুদের জন্য ক্রিসমাস পার্টি 'কিডস কার্নিভ্যাল অন দা স্কাইলাইন' আয়োজন তো থাকছেই।
ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে মজাদার খাবারের আয়োজন। ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬:০০ টা থেকে রাত সাড়ে ১০:০০ টা পর্যন্ত থাকছে রাতের ব্যুফে খাবারের আয়োজন, যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৫৫৫ টাকা ;সাথে সিলেক্টেড কার্ডে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার তো থাকছেই ।
প্রধান আকর্ষণ থাকবে একটি বিশাল ওভেন-রোস্ট টার্কি যা, হোটেলের গুড়মে শেফ নিজেই লাইভ স্টেশন থেকে অতিথিদের পরিবেশন করবেন। সাথে ব্যুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার।
এছাড়াও ক্রিসমাস ইভ-এ থাকছে জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে বার বি কিউ ডিনার এর সাথে হিপ-হপ লাইভ মিউজিক এর জমজমাট আয়োজন।
ঢাকা রিজেন্সির আরেকটি সিগনেচার ইভেন্ট ক্রিসমাস কিডস পার্টি রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর; এই আয়োজন চলবে সকাল৯:০০টা থেকে দুপুর১২:০০টা পর্যন্ত। শিশু কিশোরদের জন্য এ আয়োজনে থাকবে ক্ষুদে গানরাজ এর চ্যাম্পিয়ন শিল্পীদের মজার মজার সব গান ও মজার মজার সব ম্যাজিক। এখানে আরও থাকবে টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থ। আর এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে হাজির হবেন সান্তা ক্লস তার নানান উপহার ও আরও কিছু চমক নিয়ে।
ঢাকা রিজেন্সি-র ডিসেম্বর এর এই আনন্দ উদযাপন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং সাথে নানা রকম অফার আর আকর্ষণীয় এক্টিভিটিস তো থাকছেই!! ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আপনার প্রিয়জনের সাথে নিউ ইয়ার উদযাপনের জন্য প্রস্তুত হন - যেখানে থাকছে লাইভ কাউন্টডাউন, ডান্স, নন-স্টপ মিউজিকসহ আরও অনেক কিছু।
বিস্তারিত জানতে কল করুন 01713332661 নম্বরে অথবা ভিজিট করুন, Link:https://fb.me/e/6ewQcpEjX
-B










