বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে আজ বিনামূল্যে প্রবেশ

মনিটর রিপোর্ট
Published: September 27, 2026 | 11:58 AM1 min read

বান্দরবান : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের ৪টি পর্যটনকেন্দ্রে ১ দিনের জন্য প্রবেশমূল্য মওকুফ করেছে জেলা প্রশাসন।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) পর্যটক ও স্থানীয়রা বিনামূল্যে এসব পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কোনো প্রবেশমূল্য দিতে হবে না।
জেলা প্রশাসন সূত্র জানায়, বান্দরবানকে পর্যটকবান্ধব গন্তব্য হিসেবে পরিচিত করার লক্ষ্যে বিভিন্ন দিবস উপলক্ষে এসব পর্যটনকেন্দ্রে প্রবেশমূল্য মওকুফ করা হয়।
Spread the word










