যশোরে বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশন উদ্বোধন
A
By A Monitor Report
Published: December 24, 2023 | 12:00 AM1 min read
ঢাকার বাইরে যশোরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং স্টেশন উদ্বোধন করা হয়েছে।
শহরের খয়েরতলা এলাকায় অবস্থিত এই স্টেশনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।
টেকসই এনার্জি সল্যুশন প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিউলিটিক এনার্জি সল্যুশন লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) যৌথ উদ্যোগে এ স্টেশন চালু করা হয়েছে।
মিউলিটিক এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবাইয়াত ইসলাম সাদাত বলেন, এই অঞ্চলে প্রথম ইভি চার্জিং স্টেশন উদ্বোধনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
-B
Spread the word










