তিস্তা ব্যারেজ থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

নীলফামারীর তিস্তা ব্যারেজ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে।
তিস্তা ব্যারেজ দিয়ে নদী পারাপার হলেই চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট ছবি। উত্তরের আকাশে কাঞ্চনজঙ্ঘা সবার নজর কাড়ছে। সময় যতই বাড়ে কাঞ্চনজঙ্ঘা সোনালী আকার ধারণ করছে। পরে উজ্জ্বল রোদ্দুরে মিশে যায় কাঞ্চনজঙ্ঘা।
তিস্তা পাড়ের বাসিন্দারা প্রতিদিন এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করেন। তিস্তা ব্যারেজ থেকে উত্তরের কাঞ্চনজঙ্ঘাসহ ছোট-বড় অসংখ্য পর্বত চোখে পড়ে।
জানা গেছে, উত্তর জনপদে শীত নামার শুরুতেই আকাশ পরিষ্কার থাকলে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা বিভিন্ন স্থান দিয়ে প্রতিবছর কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে।
আরও পড়ুন: পর্যটক আকৃষ্ট করতে মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন
ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত পর্বতশৃঙ্গটি। প্রতিবছর শীত নামার আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর তীর থেকে স্পষ্টভাবে দেখা যায় পর্বতশৃঙ্গটি। কাঞ্চনজঙ্ঘার নান্দনিক দৃশ্য উপভোগ করতে কেউ যাচ্ছে ভারতের দার্জিলিংয়ে আবার কেউ ছুটে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে।
-B










