মার্কিন ভিসার শর্ত ভাঙলে ভ্রমণ অযোগ্য সতর্কতা

মনিটর রিপোর্ট
Published: November 07, 2026 | 12:35 PM1 min read

ঢাকাঃ ভ্রমণ ভিসার শর্তের অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। কেউ ভিসার শর্তের অপব্যবহার করলে বা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।
Spread the word










