সুন্দরবন কুরিয়ারের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

ঢাকা: দেশের প্রথম কুরিয়ার সেবা প্রতিষ্ঠান সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিডেটের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মো. ইমামুল কবীর শান্ত স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, দিলকুশা অফিসে কেককাটা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আরও পড়ুন: প্রথমবারের মত জাটা ট্যুরিজম এক্সপোতে বাংলাদেশ
অনুষ্ঠানে প্রধান অতিথি সুন্দরবন গ্রুপের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সর্ববৃহৎ ডেলিভারি নেটওয়ার্ক দেশজুড়ে কোটি মানুষের মূল্যবান পার্সেল নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আধুনিক ডিজিটাল বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটি প্রযুক্তিনির্ভর লজিস্টিকস কোম্পানি হিসেবে দেশজুড়ে প্রোডাক্ট ডেলিভারি সেবা থেকে শুরু করে ব্যাক্তিগত ডকুমেন্ট, পার্সেল ডেলিভারি, এবং বড় কর্পোরেট কোম্পানিগুলোকে ডেলিভারি সেবা প্রদান করে থাকে।
ডা. আহসানুল কবির প্রয়াত চেয়ারম্যানকে একজন স্বপ্ন দ্রষ্টা আখ্যায়িত করে বলেন, তাঁরই দেখিয়ে যাওয়া পথে-সমাজ ও রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট রেখেই আমরা মানবিক মূল্যবোধ ধারণ করে সকলে মিলে এগিয়ে যেতে চাই সুন্দর ভবিষৎ বিনির্মানে।
আরও পড়ুন: চালু হলো বাংলাদেশের নিজস্ব কার্ড ‘টাকা-পে’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান পুলক, পরিচালক আবিদুর রহমান ও আবুল হাশেম, ডিজিএম মো. ফখরুদ্দিন, এ জি এম নুরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্য পদস্থ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
.jpg)
দীর্ঘ প্রায় চার দশকের পথচলায় রাজধানীর দিলকুশার প্রধান কার্যালয় থেকে সমগ্র দেশে যথাক্রমে ডকুমেন্ট সার্ভিস, মোবাইল ও আইসিটি ইকুইপমেন্ট সার্ভিস ও ই-কমার্স সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি।
১৯৮৩ সালে একটি ছোট কক্ষ থেকে শুরু করে বর্তমানে এই পরিবারে এখন প্রায় ১০ হাজার কর্মী রয়েছে এবং সারা দেশে ৬৪টি জেলায় ৭০০ টিরও বেশি শাখা এবং এজেন্ট অফিস রয়েছে।কোম্পানির ৭০০টি কাভার্ড ভ্যান রয়েছে এবং প্রতিদিন ১১০টি ভ্যান সারা বাংলাদেশ থেকে পণ্য নিয়ে ঢাকায় যাতায়াত করে।
কোম্পানির ই-কমার্স এন্টারপ্রাইজ সাপোর্টের জন্য একটি ডেডিকেটেড উইংও রয়েছে, যার মধ্যে পণ্য ডেলিভারি এবং নগদ সংগ্রহ অন্তর্ভুক্ত রয়েছে। এই উইংটি ২০১২ সালে তৈরি করা হয়।
উল্লেখ্য, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত ৪১ বছর আগে ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেন দেশের বৃহত্তম এই কুরিয়ার সেবা প্রতিষ্ঠান। ডকুমেন্ট পার্সেল সেবা দিয়ে শুরু করা দেশের প্রথম এই কুরিয়ার সেবা প্রতিষ্ঠান ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. এবং ‘সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সার্ভিস’ কুরিয়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন দাতব্য ও সেবামূলক কর্মকান্ডের সাথেও নিজেকে সম্পৃক্ত করেছে ।
- -B










