এমইএনএ অঞ্চলে শীতকালীন ভ্রমণ বুকিং ১১ শতাংশ বেড়েছে

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় (এমইএনএ অঞ্চল) শীতকালীন ভ্রমণ বুকিং ১১ শতাংশেরও বেশি বেড়েছে। অনলাইন ট্র্যাভেল মার্কেটপ্লেস উইগো এ তথ্য দিয়েছে। ভ্রমণ প্লাটফর্মটি শীতকালীন ২০২৩-এর বুকিং প্রবণতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
উইগোর গবেষণা অনুসারে, গত বছরের তুলনায় চলতি শীতে এমইএনএ অঞ্চলে বেশি ভ্রমণকারীরা যাচ্ছেন। উইগো নভেম্বর ২০২৩ এবং জানুয়ারি ২০২৪ সালের মধ্যে ভ্রমণকালের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ে বছরে ১১ দশমিক ৩৭ শতাংশ বৃদ্ধি চিহ্নিত করেছে।
উইগো লক্ষ্য করেছে যে ২০২১ সালের মহামারী-পরবর্তী সময় থেকে প্রতি বছর বুকিং সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা এমইএনএ ভ্রমণকারীদের মধ্যে শীতকালীন ভ্রমণের জন্য ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন।
এমইএনএ অঞ্চলের মধ্যে শীর্ষ গন্তব্য হিসেবে দাঁড়িয়েছে কায়রো। তার পরে রয়েছে জেদ্দা, দুবাই, ইস্তানবুল ও কুয়েত। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে তালিকায় ম্যানিলা, লাহোর ও দিল্লি শীর্ষ ১০-এ রয়েছে।
-B










