বিভিন্ন দেশে আটকে এয়ারলাইনসের বিপুল আয়ের অর্থ
A
By A Monitor Report
Published: December 11, 2024 | 12:00 AM1 min read

কানাডা : আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানিয়েছে, অক্টোবর পর্যন্ত এয়ারলাইনস খাতে আয়ের ১৭০ কোটি ডলার আটকে রেখেছিল বিভিন্ন দেশ।
অর্থের এ পরিমাণ এপ্রিলের ১৮০ কোটি ডলার থেকে সামান্য কম।
এ সময় পাকিস্তান, বাংলাদেশ, আলজেরিয়া ও ইথিওপিয়ায় পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হলেও নতুন সমস্যা দেখা দিয়েছে মোজাম্বিক, বলিভিয়া ও পশ্চিম আফ্রিকায়।
নয়টি দেশে আটকে আছে এ অর্থের ৮৩ শতাংশ বা ১৪৩ কোটি ডলার।
আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশের মতে, এ পরিস্থিতি এয়ারলাইনস খাতের প্রবৃদ্ধির জন্য হুমকি।
সরকারগুলো আন্তর্জাতিক চুক্তি মেনে অবরুদ্ধ তহবিল মুক্ত করবে বলে আশা তার।
Spread the word










