বেস্ট ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পুরস্কার পেলো টার্কিশ এয়ারলাইনস

ঢাকাঃ দেশের পর্যটন ও উড়োজাহাজ চলাচল খাতের অন্যতম শীর্ষ সম্মাননা ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে ‘সেরা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’হিসেবে পুরস্কৃত হয়েছে টার্কিশ এয়ারলাইন্স।
রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এয়ারলাইন্সটির কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি তুলে দেওয়া হয়।
টার্কিশ এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন রুটে অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ততার সঙ্গে ফ্লাইট পরিচালনা করে আসছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
টোয়াবের সভাপতি রাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে দেশীয় উড়োজাহাজ সংস্থাগুলোর মধ্যে ‘সেরা ডোমেস্টিক এয়ারলাইন্স’-এর পুরস্কার লাভ করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে টোয়াবের শীর্ষ নেতারা ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিত্ব, এভিয়েশন খাতের অংশীজন এবং পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
-B



