হরমুজ অস্থিরতায় জেট ফুয়েল সংকটের আশঙ্কা

মনিটর রিপোর্ট
Updated: May 28, 2026 | 01:49 PM1 min read

ঢাকাঃ হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা আগামী কয়েক সপ্তাহেও অব্যাহত থাকলে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জেট ফুয়েলের বাজারে বড় ধরনের চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় কমিশনের জ্বালানি বিভাগ।
বিভাগটি জানিয়েছে, অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্যের দামের পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে ইইউভুক্ত সব দেশেই পড়েছে। তবে এখন পর্যন্ত ভোক্তা পর্যায়ে সরাসরি জ্বালানি সরবরাহে কোনো শারীরিক সংকট দেখা যায়নি।
তবে পরিস্থিতির উন্নতি না হলে সামনের সপ্তাহগুলোতে বাজার আরও সংকুচিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কমিশনের জ্বালানি বিভাগ। বিশেষ করে জেট ফুয়েলের সরবরাহ ও বাজার পরিস্থিতি সবচেয়ে বেশি চাপে পড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।
Spread the word








