বাড়ির ছাদে বিধ্বস্ত ছোট উড়োজাহাজ

মনিটর অনলাইন
Published: July 23, 2026 | 07:18 AM1 min read

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট বেন্ড কাউন্টিতে একটি ছোট উড়োজাহাজ জরুরি অবতরণের সময় একটি বাড়ির ছাদের ওপর বিধ্বস্ত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০ জুলাই হলুদ রঙের পাইপার জেথ্রিসি-৬৫ উড়োজাহাজটি বাড়ির ওপর আছড়ে পড়ার পর জ্বালানি লিক হতে থাকায় হ্যাজম্যাট দলকে ঘটনাস্থলে ডাকা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
Spread the word










